কলকাতার ‘ঈগলের চোখ’-এ জয়া

কলকাতার খ্যাতনামা নির্মাতা অরিন্দম শীল নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র। এর নাম ‘ঈগলের চোখ’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। আর এতে অন্যতম চরিত্রে পাওয়া যাবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে।

জয়া আহসান। ছবি: সাজ্জাদ হোসেন।ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই তিনি শ্যুটিং শুরু করতে চলেছেন গোয়েন্দা সিক্যুয়েলের দ্বিতীয় এ কাহিনিতে।  
জয়া ছাড়াও এতে থাকছে কলকাতার একঝাঁক তারকা। এতে গোয়েন্দা শবরের চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। গল্পের প্রধান চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। তার স্ত্রী হিসেবে দেখা যাবে জয়াকে। তার চরিত্রের নাম শিবাঙ্গী।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার। ছবিটি প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস।
ছবিটির দৃশ্যধারণের কাজ এরইমধ্যে শুরু হয়েছে।
প্রসঙ্গত, অরিন্দম শীল এর ‘আবর্ত’ ছবিটি দিয়ে কলকাতার ছবিতে পা রাখেন ঢোকার ‘গেরিলা’খ্যাত অভিনেত্রী জয়া আহসান।
/এম/এমএম/