‘হাওয়া’ সিনেমায় একটি শালিক পাখি নিয়ে যে বিতর্ক তৈরি করা হয়েছে, সেটিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন সিনেমাটির শীর্ষ অভিনেতা চঞ্চল চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বসে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপচারিতায় এমন মন্তব্য করেন তিনি।
এতে অংশ নিতে আসা চঞ্চল চৌধুরী একান্ত আলাপচারিতায় বলেন, ‘হাওয়ার মতো একটি চলচ্চিত্র নিয়ে এমনটা আমরা আশা করি না। এটি বিব্রতকর। শিল্পের প্রতি দায় থেকে আমরা কাজ করি, অনেকের শ্রম ও মেধা ব্যয় হয়।’