গ্রামীণ পটভূমিতে মিষ্টি প্রেমের জটিল একটি গল্পে দেখা যাবে ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলকে। সময়ের জনপ্রিয় এ দুজনকে নিয়ে সম্প্রতি ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।
নাটকটির নাম ‘লাভ ইউ ভাইয়া’। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।
নির্মাতা জানান, এই নাটকে জোভান ও পায়েলকে দেখা যাবে গ্রামের দুই বন্ধুর চরিত্রে। যাদের জন্ম ও বেড়ে ওঠা পাশাপাশি বাড়িতে। এতে মানিক চরিত্রে জোভান আর ঝিনুক চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।
নাটকটির গল্পের সূত্রপাত হয় মানিকের প্রেমে কাঁটা হয়ে দাঁড়ানো ঝিনুকের নানা কর্মকাণ্ডের মাধ্যমে।
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে ‘লাভ ইউ ভাইয়া’ নাটকটি।