সম্ভাবনার দ্যুতি ছড়াচ্ছেন তরুণ অভিনেত্রী মানসী প্রকৃতি। ছোট পর্দা থেকে সিনেমা, সবখানেই তার ঝুলিভর্তি কাজ। যেমন গেলো রোজার ঈদে প্রায় বিশটি নাটকে দেখা গেছে তাকে। এবারের ঈদেও কাজের ডালা নিয়ে আসছেন তিনি।
প্রকৃতি জানালেন, ঈদুল আজহায় তাকে প্রায় দেড় ডজন নাটকে দেখা যাবে। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো আদিবাসী মিজানের পরিচালনায় ‘রিক্সাওয়ালার ভেলকি ২’ ও ‘মিউচুয়াল চোর’, ইমন রাবেক’র ‘এতিমের সংসার ২’, কায়কোবাদের ‘কাম ফ্রম নোয়াখালী’, এস কে শুভর ‘স্টুপিড লাভার’ ও ‘আতর’ প্রভৃতি।
এ প্রসঙ্গে মানসী প্রকৃতি বললেন, ‘গত ঈদের ছুটি কাটিয়ে একটানা বেশ কয়েক দিন নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলাম। প্রতিটি কাজই আমার পছন্দের এবং এগুলোতে আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাবে দর্শক। আশা করি দর্শকের ভালো লাগবে।’