চা বাগানে ঘুরতে গিয়ে শুটিং, এলো সেই গান (ভিডিও)

বিষয়টা রথ দেখতে গিয়ে কলা বেচার মতো! পরিকল্পনা ছিল, ঘুরতে যাবেন। কিন্তু গিয়ে ঘোরার সঙ্গে সেরে নিলেন গানের চিত্রায়ন। এমনটা ঘটেছে তরুণ গায়ক মাহতিম শাকিবের নতুন গান ‘তোকে ছাড়া বোঝে নারে মন’র ক্ষেত্রে।

নতুন বছর উপলক্ষে গানটি প্রকাশ হয়েছে বাংলা এক্সপ্রেস স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজনে মেরাজ তুষার।

গানচিত্রটির প্রযোজক পারভেজ চৌধুরী বললেন, ‘অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম চা বাগানে ঘুরতে যাওয়ার। তখন ওয়াহিদ বিন চৌধুরী (ভিডিওটির নির্মাতা) প্রস্তাব রাখলেন, শুধু ভ্রমণ না করে এর পাশাপাশি একটা গানের শুটিং করে ফেলা যায়। সেখান থেকে মাহতিম শাকিবের গানটি বাছাই করি। এরপর যথারীতি ঘুরতে গিয়ে শুটিং।’

গায়ক মাহতিম শাকিবশ্রীমঙ্গলের অপূর্ব লোকেশনে ধারণ করা এ গানের ভিডিওতে মডেল হয়েছেন ঋতি ও সৌরভ ফার্সি। সোহাগ খানের চিত্রায়নে ভিডিওর সম্পাদনা ও কালারে ছিলেন রাকিব আহমেদ। প্রযোজনায় সাইফুল আলম চৌধুরী।

গানটি উপভোগ করুন এখানে: