গত বছর ঠিক এই সময়টাতে অসহায় উর্বশি রাউতেলা ধরা পড়লেন বাংলা ট্রিবিউন-এর ক্যামেরা। সেবার টানা ৪৫ মিনিট অপেক্ষা করেও কানের অফিসিয়াল গাড়ির লিফট পাননি এই বলিউড তারকা। অবশেষে পরনের লং গাউন রাস্তায় ফেলেই পায়ে হেটে ছাড়তে হলো উৎসবের পালে দে ফেস্টিভ্যাল ভবন। সেই সচিত্র প্রতিবেদন প্রকাশ হয় বাংলা ট্রিবিউন-এ।
লালগালিচা থেকে নেমেই সুরক্ষিত ফটকে অপেক্ষমান উর্বশি রাউতেলাকাকতাল হলেও সত্যি, এবারও একই স্থানে ট্রিবিউন ক্যামেরায় ধরা পড়লেন উর্বশি। এবারও একই ঘটনা। গাড়ি বিড়ম্বনা। ১৮ মে সন্ধ্যার পর লালগালিচার জমকালো আসর পেরিয়ে পালে ভবনের বহির্গমন ফটকে একা অসহায় দাঁড়িয়ে ছিলেন উর্বশি। হন্যে হয়ে এদিক ওদিক খুঁজছিলেন তাকে তুলে নেওয়ার মার্সিডিজ বেঞ্জ। তবে এবার আর গাড়ির জন্য তাকে ৪৫ মিনিট অপেক্ষা করতে হলো না, ৫ মিনিটেই পেয়ে গেলেন কাঙ্ক্ষিত গাড়ি। তার আগে বাংলা ট্রিবিউন-এর সঙ্গে বললেন বাংলাদেশের কথা, হাসিমুখে অংশ নিলেন ফটোশুটে।
সুরক্ষিত ফটকে অপেক্ষায় থেকে কাজ হবে না, তাই ফটক পেরিয়ে ভবন লাগোয়া সড়কে নামলেন উর্বশি রাউতেলাউৎসবের মূল ভবনের এক্সিট ফটকে দাঁড়িয়ে গাড়িতে ওঠার আগমুহূর্তে উর্বশি বললেন, ‘বাংলাদেশ ভালোবাসি। সেখানে আমার দর্শক ও ভক্তদের ভালোবাসি। অনেকদিন হলো বাংলাদেশে আমি যাইনি। সেজন্য আমি খুবই অপেক্ষায় আছি দেশটিতে যাওয়ার জন্য। কান উৎসব শেষ করার পর সেটা হয় তো হবে। এবং আমি অনেক হ্যাপি এই উৎসবে আপনাকে পেয়ে ও বাংলাদেশ নিয়ে কথা বলতে পেরে।’
গাড়ির সন্ধান অবশেষে পেলেন, হাসি ফুটলো উর্বশির মুখে, দাঁড়ালেন বাংলা ট্রিবিউন ক্যামেরার সামনেএই বলে চেপে বসলেন উর্বশির জন্য অপেক্ষমাণ উৎসবের অফিসিয়াল গাড়িতে।
বলা দরকার, উর্বশি রাউতেলা গেল ক’বছর ধরেই নিয়মিত আসছেন কান চলচ্চিত্র উৎসবে। সিনেমা নয়, লালগালিচায় হাঁটছেন বিভিন্ন প্রসাধনী পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। উৎসবে তার গ্ল্যামারাস উপস্থিতি প্রতিবারই নজরকাড়ে ফ্যাশন দুনিয়ায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।গাড়িতে ওঠার আগে বললেন বাংলাদেশ সম্পর্কে কথা
দক্ষিণ ফ্রান্সের কানসৈকতে ৭৭তম এই উৎসবের পর্দা উঠেছে ১৪ মে। পর্দা নামবে ২৫ মে।
গত বছরের ভিডিও: