তিনি বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার (৭ মার্চ) বেলা ২টা ২০ মিনিটের দিকে তিনি ফুট ফুটে পুত্র সন্তানের মুখ দেখেন। ছেলের নাম রেখেছেন নাজিব আহমেদ রায়াত।
বিউটি বলেন, ‘আমি ও আমার বাচ্চা সুস্থ আছি। প্রথম মা হলাম। এই সুখের অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। মনে হচ্ছে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হলো আমার এই সন্তান।’
তিনি ও তার স্বামী হাসান ফেরদৌস আহমেদ নবজাতকের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
/এস/এমএম/