বাংলাদেশের মূল জনগোষ্ঠীর প্রায় অর্ধেক কৃষি পেশায় নিয়োজিত। যারা সমগ্র জনগোষ্ঠীর খাদ্য যোগানোর ভার বহন করেন, সেই কৃষক ও কৃষির মূল্যায়ন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আয়োজিত হচ্ছে ‘বপন’ শীর্ষক মাল্টিডিসিপ্লিনারি প্রদর্শনী।
শুক্রবার (৭ জুন) থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আনিকা তাসনিম, বিপাশা হায়াত, জাফরিন গুলশান, গোলাম ফারুক সরকার, খন্দকার নাসির আহমেদ ও সুমনা আখতার।
৭ জুন সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
প্রদর্শনীটি কিউরেট করেছেন গোলাম ফারুক সরকার।
প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত। রোজ ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকছে সবার জন্য, রবিবার সাপ্তাহিক বন্ধ।