থানা-পুলিশহীন বাংলাদেশে ক্রমশ আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। প্রায় প্রতি রাতে দেশজুড়ে আতঙ্ক, নেমেছে ডাকাতদল! আর এসব নিয়ে গত তিনদিন ধরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী রয়েছেন সতর্ক বার্তা নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে।
৫ আগস্ট সরকার পতনের উল্লাসধ্বনি না থামতেই শুরু হয়েছে আগুন, হত্যা আর লুটতরাজের আতঙ্ক। এসব বিষয়ে শুরু থেকেই সচেতন বার্তা দিয়ে আসছেন মেহজাবীন।
একই দিন ফেনী বাঁশ পাড়ার দুর্গা মন্দিরে আগুনের ভিডিও শেয়ার করে অভিনেত্রী বলেছেন, ‘এটাকে উদযাপন বলে না!’
৭ আগস্ট অভিনেত্রী নিজের দেয়ালে শেয়ার করেন সেনাবাহিনীর ক্যাম্পসমূহের সাথে যোগাযোগের নম্বর। যে নম্বরগুলোর মাধ্যমে মানুষ যে কোনও বিপদে সাহায্য চাইতে পারবে। একই দিন তিনি শেয়ার করেছেন সংগীতশিল্পী রাহুল আনন্দের পোড়া বাড়ির ছবি এবং সংগীত পরিচালক ইমন চৌধুরীর একটি পোস্ট।
লক্ষণীয় বিষয়, মেহজাবীন চৌধুরী যতোটা না আন্দোলন ও ক্ষমতার পালাবদল নিয়ে আগ্রহী, ততোধিক মানবিক অবতারে হাজির রয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। তার সকল সামাজিক প্রতিক্রিয়া সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তার জন্যে।
এ উৎসবের ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি সিনেমার সঙ্গে লড়াই করবে মাকসুদ হোসেন নির্মিত বাংলাদেশি এই সিনেমা। উৎসবের এবারের আসর বসছে ৫ সেপ্টেম্বর, কানাডার টরন্টোয়। পর্দা নামছে ১৫ সেপ্টেম্বর।