আগেই জানা, প্রীতম হাসানকে নিয়ে এই ঈদে অ্যাকশন অবতারে হাজির হচ্ছেন মেহজাবীন চৌধুরী। সিরিজটির নাম ‘ক্যাকটাস’।
সিরিজটির ট্রেলার ১৩ মার্চ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে। নির্মাতা শিহাব শাহীন জানান, তার এই স্পাই-থ্রিলার সিরিজটি মুক্তি পাচ্ছে ১৭ মার্চ দিনগত রাত ১২টায় (১৮ মার্চ), চরকিতে।
ট্রেলার:
প্রীতম হাসান জানান, মানসিভ চরিত্রটির একটি জার্নি আছে যা চরিত্রটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটি দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে চাইবেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে । এই সিরিজে তাকে একদম নতুন অবতারে—শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অ্যাকশন লুকে দেখা যাবে। ট্রেলার দেখে ধারণা করা যায় চরিত্রটির মধ্যে রহস্যও লুকিয়ে আছে। মেহজাবীন বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রটি ভীষণ ইন্টারেস্টিং। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি।’
সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন । তিনি এই সিরিজের মাধ্যমে নিজস্ব একটি স্পাই ইউনিভার্স তৈরির ভিশন নিয়ে কাজ করেছেন। নির্মাতা জানান, ‘ক্যাকটাস’ গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি কাজ হতে যাচ্ছে এবং এর গল্পের পরিসর অনেক বড় করে চিন্তা করেছি আমরা।
টিজার:
সিরিজের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।








