বাবা হলেন জাস্টিন বিবার। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী হেইলি। এটি এই তারকা দম্পতির প্রথম সন্তান।
শনিবার (২৪ আগস্ট) সকালে বাবা হওয়ার সংবাদটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন গায়ক নিজেই। ইনস্টাগ্রামে নবজাতকের পায়ের ছবি পোস্ট করে নিজের আনন্দ ভাগাভাগি করে নেন সবার সঙ্গে।
বিবার লেখেন, ‘বাড়িতে তোমায় স্বাগত জানাচ্ছি জ্যাক ব্লুজ বিবার।’
চলতি বছরের মে মাসে নিজেদের প্রথম সন্তানের আগমনের অগ্রিম বার্তা দিয়েছিলেন জাস্টিন ও হেইলি। সেই ভিডিওতে হেইলির বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন এই তারকা জুটি। তাদের বিয়ের সময় নেওয়া শপথের কিছু টুকরো ছবিও শেয়ার করেছিলেন। অবশেষে সন্তানকে স্বাগত জানালেন তারা।
জাস্টিন ও হেইলি ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের খবর টানা চার বছর আনুষ্ঠানিক প্রকাশ্যে আনেননি তারা। অবশেষে ২০২২ সালে বিয়ের চার বছর পূর্তিতে খবরটি স্বীকার করেন তারকা জুটি। বিয়ের ৬ বছর পর বাবা-মা হওয়ার প্রথম অভিজ্ঞতা পেলেন এই দম্পতি।
সূত্র: মার্কা