‘এমিলিয়া পেরেজ’সহ ৮২তম গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সর্বাধিক চারটি পুরস্কার জিতলো ‘এমিলিয়া পেরেজ’। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) ও সেরা অ-ইংরেজি ভাষার ছবির স্বীকৃতি পেয়েছে এটি। এতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন জোয়ি সালদানিয়া। এছাড়া সেরা মৌলিক গান হয়েছে এই ছবির ‘এল মাল’। 

বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোবসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আমেরিকান কমেডিয়ান নিকি গ্লেজার প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন। 

এবারের গোল্ডেন গ্লোবস বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক। তাদের মধ্যে আছেন বাংলাদেশের চার জন। তারা হলেন বাংলা ট্রিবিউন-এর জনি হক, ঢাকা ট্রিবিউন-এর সাদিয়া খালিদ ঋতি, প্রথম আলো’র মনজুরুল আলম ও চরকি’র আদর রহমান। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে।

‘এমিলিয়া পেরেজ’ ছবির কলাকুশলীরা

৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরো বিজয়ী তালিকা
সেরা সিনেমা (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট (এ২৪)

সেরা অভিনেতা (ড্রামা)
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)

সেরা অভিনেত্রী (ড্রামা)
ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)

সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি)
এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
সেবাস্টিয়ান স্ট্যান (অ্যা ডিফারেন্ট ম্যান)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)

সেরা পার্শ্ব অভিনেতা
কিয়েরান কলকিন (অ্যা রিয়েল পেইন)

সেরা পার্শ্ব অভিনেত্রী
জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)

সেরা পরিচালক
ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট)

সেরা চিত্রনাট্য
কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান)

সেরা অ্যানিমেটেড সিনেমা
ফ্লো (ইউএফও ডিস্ট্রিবিউশন)

সেরা অ-ইংরেজি ভাষার সিনেমা
এমিলিয়া পেরেজ (ফ্রান্স)

সেরা মৌলিক আবহ সংগীত
চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস)

সেরা মৌলিক গান
এল মাল (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অঁদিয়ার)

সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট
উইকেড (ইউনিভার্সেল পিকচার্স)

সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
ভায়োলা ডেভিস

টেলিভিশন বিভাগ
সেরা টিভি সিরিজ (ড্রামা)
শোগুন (এফএক্স/হুলু)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
হিরোয়ুকি সানাদা (শোগুন)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
অ্যানা সোয়াই (শোগুন)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
হ্যাকস (এইচবিও/ম্যাক্স)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বেয়ার)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
জিন স্মার্ট (হ্যাকস)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
বেবি রেইন্ডিয়ার (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
কলিন ফারেল (দ্য পেঙ্গুইন)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
জোডি ফস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি)

সেরা পার্শ্ব অভিনেতা
তাদানোবু আসানো (শোগুন)

সেরা পার্শ্ব অভিনেত্রী
জেসিকা গানিং (বেবি রেইন্ডিয়ার)

সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স
অ্যালি ওয়াং (অ্যালি ওয়াং: সিঙ্গেল লেডি, নেটফ্লিক্স)

ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
টেড ড্যানসন