বাপ্পা মজুমদার, দীর্ঘদিন পর নিয়ে এসেছেন পূর্ণাঙ্গ গানের অ্যালবাম। সেটাও আবার সিডি আকারে। ‘ভার্টিকাল হরাইজন’ শিরোনামের অ্যালবামটিতে রয়েছে মোট ১২টি গান। এর মধ্যে ৫টি গান নতুন, ৬টি পুরনো।
বাপ্পা জানিয়েছেন, নতুনের পাশাপাশি সবগুলো পুরনো গানের সংগীতায়োজন করেছেন নতুনভাবে। ফলে নতুন আঙ্গিকেই গানগুলো পাবেন শ্রোতারা। এসব গানের কথা লিখেছেন মাস মাসুম, রাসেল ও’নীল, সানবীম, রানা, শাহান কবন্ধ, মেহেদি মহসীন, সোহেল আরমান প্রমুখ।
এমনকি তার লেখা একটি গানও আছে বলে জানিয়েছেন এই শিল্পী। তাছাড়া, অ্যালবামের প্রতিটি গানেরই সুর ও সংগীত বাপ্পার করা।
বাপ্পা জানান, সময়কে লম্বালম্বি এবং পাশাপাশি দুইভাবেই ধরার প্রচেষ্টা থেকে এই অ্যালবামের নাম দিয়েছেন ‘ভার্টিকাল হরাইজন’। স্পটিফাইতে অ্যালবাম আকারে দ্রুতই আসবে এটি। তবে ইউটিউবে আসতে দেরি আছে বলে জানিয়েছেন বাপ্পা।