এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 

বিনোদন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮

সংগীত দুনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। গানের সঙ্গেই করছেন বসবাস। এবার শ্রোতা-দর্শকদের মাতাতে ভিন্ন ধাঁচের গান প্রকাশ করলেন তিনি। গানটির শিরোনাম ‘এই ব্যথা’। 

‘এই ব্যথা কি তোমার অনুগত/চাইলেই রোদে এসে পেতে দেয় গা/এই ব্যথা কি দিনান্তে কোনও হাওয়া/স্বপ্নের মতো সারা রাত্রি জেগে থাকা’- এমন কাব্যমালায় সাজানো গানটি লিখেছেন মাহি ফ্লোরা। গানটির সুর করেছেন এহসান রাহি ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ব্যতিক্রমী  ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। শিল্পীকে শুভাশিষ জানাতে উপস্থিত ছিলেন তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ অনেকেই।গানটি  প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘‘অনেকদিন পরে আয়োজন করে একটা গান হলো। আমি আনন্দিত। এই টিমে যারা কাজ করেছে তারা প্রত্যেকেই ট্যালেন্টেড।  সবাই যার যার সেরাটা দিয়েছে এই গানে। আরও আনন্দের ব্যাপার হলো আজকে আমার বড় কন্যার জন্মদিন (১৮ ডিসেম্বর), এমনদিনে ‘এই ব্যথা’ গানটির প্রকাশ আমাকে  মুগ্ধতার অন্য জগতে নিয়ে গেছে। গানটির ভিডিও নিয়ে একটু বলতে চাই, এই ধরণের মিউজিক ভিডিও আমাদের দেশে একেবারেই নতুন। যা একটি ভিন্নমাত্রা এনে দিবে বলে আমি বিশ্বাস করি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’’ 

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘‘বাপ্পা দার ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন আনন্দিত। আমি আশা করছি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।’’ প্রকাশনা অনুষ্ঠানে সংশ্লিষ্টরা ডিএমএস জানায়, ১৮ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘এই ব্যথা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা