বাঁধনকে নিয়ে আবার শুরু...

প্রতিষ্ঠার প্রথম বছর থেকে ধারাবাহিকভাবে সাত বছর মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচার হয়েছে ‘স্টার নাইট’। শোবিজ তারকাদের জীবনের গল্প নিয়ে নির্মিত অনুষ্ঠানটি বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছিলো।

এবার নিয়মিতভাবেই দর্শকদের সামনে সম্প্রচারে আসছে অনুষ্ঠানটি। নতুন আয়োজনে সাজানো এ অনুষ্ঠান শুরু হচ্ছে ১ আগস্ট থেকে। প্রতি শুক্রবার রাত ৯টায় প্রচার হবে এটি।

খবরটি নিশ্চিত করেছেন চ্যানেলটির অ্যাসিসটেন্ট ম্যানেজার (প্রোগ্রাম) রিয়াদ শিমুল।

অনুষ্ঠানের সেটে বাঁধন ও মৌপ্রথম পর্বের (১ আগস্ট) অতিথি হিসেবে থাকছেন আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের অনেক অপ্রকাশিত কথা শোনাবেন তিনি। বলবেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক ও চলচ্চিত্রের কথা। সেই সাথে তার সহকর্মী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। 

অনুষ্ঠানে বাঁধনের প্রিয় গান, নাটক, চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে। 

মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।