সিনেমা মুক্তির আগেই চোখ ধাঁধানো ছবি মুক্তি!

গত বছরও জয়ার একটা পাল্লা একটু বেশিই ঝুঁকে ছিলো টলিউডের দিকে। এ বছরে এসে সেই অসম পাল্লা যেন সমতায় ফিরেছে। টলিউডে যেমন ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’য় পাওয়া গেছে তেমনি ঢালিউডে মুগ্ধতার কারণ হয়েছেন ‘তাণ্ডব’ আর ‘উৎসব’ মারফতে।

সেই সমান পাল্লাটা এই পর্যায়ে এসে যেন খানিকটা ঝুঁকছে ঢালিউডের দিকেই। শোনা যাচ্ছে, নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ যুক্ত হতে যাচ্ছেন জয়া। এই সিনেমায় থাকছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।জয়া আহসানতারও আগে জয়া বাংলাদেশের পর্দায় হাজির হচ্ছেন তার অভিনীত প্রথম ইরানি সিনেমা ‘ফেরেশতে’ নিয়ে। এটি মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই।

তবে তার আগেই চোখ ধাঁধালেন জয়া। প্রকাশ করলেন দারুণ সব ছবি বা স্থিরচিত্র। কমলা গাউন আর কালো হাইহিলে একেবারে চমকানো লুকে মুগ্ধতা ছড়িয়ে দিলেন জয়া। জানান দিলেন, সিনেমা মুক্তির আগেই ছবির জৌলুস।জয়া আহসানগত তিন বছর ধরে ‘ফেরেশতে’ নিয়ে দর্শক ও সংবাদকর্মীদের নিয়মিত প্রশ্ন শুনতে হতো জয়াকে— ‘কবে মুক্তি পাবে ছবিটি’। মুক্তির তারিখ ঘোষণার পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

সোশ্যাল হ্যান্ডেলে গ্ল্যামারাস ছবি প্রকাশ করলেও ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই সিনেমায় জয়া আহসান প্রতিনিধিত্ব করছেন সমাজের প্রান্তিক মানুষের। এই কাজকে জয়া বলেছেন ভীষণ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। তার ভাষায়, ‘আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদেরই একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিম সহযোগিতা করায় কঠিন শুটিং সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে।’জয়া আহসাননির্মাণের পর থেকেই ছবিটি ঘুরে বেড়িয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য ছবিটি জিতেছে জাতীয় পুরস্কার। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও প্রদর্শিত হয়েছিল ‘ফেরেশতে’। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত।জয়া আহসানছবির মূল অভিনেতা ও প্রযোজক সুমন ফারুক বলেন, ‘‘আমরা যেমন বিদেশি সিনেমা দেখে তাদের সংস্কৃতি জানতে পারি, তেমনি ‘ফেরেশতে’ আমাদের সমাজ-সংস্কৃতির গল্প তুলে ধরেছে। প্রান্তিক মানুষের যে গল্প উচ্চবিত্ত সমাজ সহজে ভাবে না, সেই গল্প বলেছে সিনেমাটি। বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছি, এবার আমাদের দেশের দর্শকরা হাততালি দেবেন বলে আশা করছি।”জয়া আহসানজয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। প্রযোজনার দায়িত্বে ছিলেন সুমন ফারুক, আর সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন জয়া আহসান নিজেও। ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলার অনুবাদেও কাজ করেছেন ফয়সাল ইফরানের সঙ্গে।জয়া আহসান