রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস

বিনোদন রিপোর্ট
৩০ মার্চ ২০২৬, ১৯:১৫আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৪:৪২

সহশিল্পীর কল্পনাতীত মৃত্যুর খবরের প্রায় ২৪ ঘণ্টা পর এই সন্ধ্যায় খানিকটা বলবার শক্তি পেলেন জয়া আহসান। তিনি জানালেন, অরুণোদয়কে হারানোর নীল বেদনার কথা। 

জয়া বললেন, ‘যে অরুণোদয় নির্মেদ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন; আজ সেই অরুণোদয়কে মনে করে যেতে চাই প্রতি মুহূর্ত।’

কলকাতার শক্তিমান অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি মাত্র ৪৩ বছর বয়সে প্রাণ হারালেন ২৯ মার্চ, পশ্চিমবঙ্গে তালসারি সমুদ্রসৈকতে ডুবে। তাও আবার শুটিংয়ে, খোলা ক্যামেরার সামনে। এমন আচানক মৃত্যুর খবরে দুই বাংলায় বইছে শোকের ঝড়।

তাতে যোগ দিলেন জয়া আহসানও। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় জয়া লিখলেন ছোট্ট পরিসরে গভীর কিছু কথা। জানালেন অরুণোদয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা। সমবেদনা জানালেন অরুণের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা ও তাদের সন্তানের প্রতিও।

জয়া বললেন, ‘রাহুল অরুণোদয় ব্যানার্জি… এক অপরিসীম মগ্ন মানুষ, চির নিদ্রায় এক অনন্য শিল্পী। এ যেন ভাবতেই পারা যায় না।’ 

এরপর অভিনেত্রী চেলে গেলেন অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতায়। যেন তাদের একমাত্র সিনেমা ‘ঝরা পালক’র মতোই গল্পটা। জয়ার ভাষায়, ‘তার (রাহুল অরুণোদয়) সঙ্গে আলাপ অনেক আগেই, ঝরা পালক-এর সময়  প্রথম এবং শেষ কাজ করা একসঙ্গে; কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছিলেন অরুণোদয়। চেহারায় হয়তো মিল নেই, তবু যখন তার সঙ্গে অভিনয় করলাম, মনে হলো জীবনানন্দের কবিতার এক নির্বিঘ্ন স্রোত তার অন্তরে প্রবাহিত। সেই পরিচয় থেকেই শিল্পী হিসেবে তার গভীরতা আমায় মুগ্ধ করেছে; অভিনয়ে, কথায়, আদর্শে এবং লেখনীতে যে অরুণোদয় নির্মেদ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন। আজ সেই অরুণোদয়কে মনে করে যেতে চাই প্রতি মুহূর্ত।’

অরুণোদয় তো চলে গেলেন হুট করেই। নজর দেয়ার পালা বুঝি বেঁচে আছেন যারা, তাদের প্রতি। তাই তো মানবিক জয়া প্রয়াতর স্ত্রী ও সন্তানের নাম তুলতে ভুললেন না। শোকগাথার শেষটা করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কার নাম ধরে। বললেন, ‘প্রিয়াঙ্কা, তুমি লড়াই-এর সমনাম। আজকের এই ঝড়ঝাপটার দিনে সামলে থেকো, আগলে রেখো সহজকে।’ 

‘অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন’- এই বলে কিবোর্ড থামালেন ‘ঝরাপালক’র পর্দাসঙ্গী জয়া আহসান।

বলা দরকার, ২৯ মার্চ শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয়। জানা গেছে, মাত্র ৪৩ বছর বয়সী টলিউডের জনপ্রিয় এই অভিনেতা ও সঞ্চালক রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন দিঘার তালসারি সৈকতে। দৃশ্যের দরকারে সৈকত থেকে পানিতে নামেন তিনি। সেখানেই তলিয়ে গেলে ইউনিট টেকনিশিয়ানরা উদ্ধার করেন। চোরাবালিতে ডুবে তার মৃত্যু হয় বলেই প্রাথমিক ধারণা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
মায়ের স্মৃতি ধরে জয়ার বয়ানে কালরাত
মায়ের স্মৃতি ধরে জয়ার বয়ানে কালরাত
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ