বিদ্যা সিনহা মিমের রিল ও রিয়েল লাইফের বেশিরভাগ গল্পই ভক্তদের জানা। সোশ্যাল হ্যান্ডেলের সুবাদে তার ব্যক্তিজীবনের নিয়মিত স্থিরচিত্র মেলে। এসবের বাইরে গিয়ে তিনি এবার অভিনয় ও ব্যক্তিজীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরবেন।
এমনটাই নিশ্চিত করেছেন মাছরাঙা টিভির প্রযোজক অজয় পোদ্দার। তার প্রযোজনায় সেলিব্রিটি শো ‘স্টার নাইট’-এর এবারের পর্বের অতিথি হিসেবে আসছেন বিদ্যা সিনহা মিম।
রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে ৩ অক্টোবর শুক্রবার রাত ৯টায়।