হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। ২০০৮ সালে এটি মুক্তি পেয়েছিল। তবে করোনাপরবর্তী রায়হান রাফির ‘পরাণ’ সিনেমা দিয়ে তুমুল আলোচনায় আসেন তিনি।
এর মধ্যে ক্যারিয়ারে বড় একটা সময় পার করেছেন মিম। এ সময়ে তার কোনও অপ্রাপ্তি নেই বলে জানান। গণমাধ্যমের সঙ্গে ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।
তার ভাষ্য, ‘আমি ক্যারিয়ার নিয়ে হ্যাপি, সব সময় হ্যাপি থাকি। অনেক প্রজেক্টে ঠিক যা চাই, সেটা পাই না। তখন একটা অসন্তুষ্টি থাকে। কিন্তু আমি খুশি থাকার চেষ্টা করি। অনেক ভালো ভালো ছবিতে কাজ করেছি। হয়তো আগামী দিনে আরও করবো।’
মিম বলেন, ‘আমি আমার মতো কাজ করে যাচ্ছি। কোনও কিছু না পেলে মনে হয়, সেটা ভালোর জন্যই হয়নি। যে কারণে ক্যারিয়ার নিয়ে আমার কোনও আফসোস নেই। একটাই চাওয়া আমাকে ভালো কাজ করে যেতে হবে।’
মিম বর্তমানে নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি সিনেমার কাজ শেষ করেছেন বলে জানান তিনি।
এদিকে আজ (১০ নভেম্বর) অভিনেত্রীর জন্মদিন। এ দিনে পরিবারের সঙ্গেই সময় পার করছেন জানিয়েছেন মিম।
আইপিএলের সূচি পরিবর্তনের প্রস্তাব, কী বললেন জুহি চাওলা