বাবা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রীর কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা।
সুখবরটি নিশ্চিত করেছেন ইমরানের ঘনিষ্ঠজন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন।
বিকাল পৌনে ৬টার দিকে মিলন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাত্রই আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে। মা-মেয়ে দুজনে আল্লাহর রহমতে সুস্থ আছেন। ইমরান ভাই তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’
জানা গেছে, কন্যার নাম এখনও চূড়ান্ত করা হয়নি।
বলা দরকার, ২০২৩ সালের ২৪ মে পারিবারিক উদ্যোগে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ইমরান।