গান পরিবেশন করতে গিয়ে মঞ্চেই হেনস্তার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী লগ্নজিতা। অভিযোগ, এক দর্শক সরাসরি মঞ্চে উঠে তাকে মারধরের চেষ্টা করেন! তাই নয়, অশ্রাব্য ভাষায় কটূক্তিও করেন।
ঘটনার পর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন লগ্নজিতা। থানার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মিতুন কুমার দে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে এরমধ্যে গ্রেফতার করা হয়েছে।
এরপর গানের তালিকার সপ্তম গান শেষ করে অষ্টম গানে যাওয়ার আগে তিনি দর্শকদের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময়ই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে।
এক লিখিত বিবৃতিতে লগ্নজিতা চক্রবর্তী জানান, অভিযুক্ত ব্যক্তি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং চিৎকার করে বলেন, ‘অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা।’
পুরো ঘটনায় লগ্নজিতা চক্রবর্তী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।