একসঙ্গে টানা ১৪ বছরের পথচলা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীবের। এরমধ্যে পরিচয়, বন্ধুত্ব, প্রেম, লুকোচুরি এবং বর্ণাঢ্য বিয়ে পেরিয়ে সংসার জীবনে এক বছর অতিক্রম হলো।
তবুও যেন তৃষ্ণার্ত মেহজাবীন! অভিনেত্রীর তৃষ্ণা মেটানোর একটাই পথ, আদনান যেন তার ‘রুহ আফজা’! এটা অন্যরা যেমন বিশ্বাস করেন, অভিনেত্রী নিজেও এই ভালোবাসা দিবসে সেই বার্তাটিই দিয়েছেন প্রকাশ্যে।
অভিনেত্রীর এমন স্টেটমেন্টে আদনানের ভেতরের অবস্থা কতটা গলে পড়লো, সেটি জানা মুশকিল। তবে নেটিজেনরা যেন আরেকবার মুগ্ধতায় ভেসে গেলো কিংবা পছন্দের মানুষটিকে নিয়ে প্রেমের পথে এগিয়ে গেলো আরও এক ধাপ।
মূলত এরপরই লেখেন সেই সুধাময় ভালোবাসার স্টেটমেন্ট- ‘আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।’
টানা ১৩ বছর একসঙ্গে চলার পর গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ভালোবাসা দিবসে তারা আনুষ্ঠানিক বৈবাহিক সম্পর্কে জড়ান।