স্বাধীনতা দিবসে সামিনা-তুহিনের বিশেষ গান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ হলো দেশবরেণ্য শিল্পী সামিনা চৌধুরী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি শফিক তুহিনের নতুন গান।

‘জন্ম নেবো বারেবার’ শিরোনামের এই গানটিতে কণ্ঠের পাশাপাশি সুর দিলেও কথাগুলো লিখেছেন নাজমুল শামিম। আর সংগীতায়োজন করেছেন সালমান। 

গানটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি বিশেষ দিন বা উৎসবে নিজের কথা, সুর বা কণ্ঠ দিয়ে সবার সঙ্গে পার্টিসিপেট করতে। এটাকে শ্রোতাদের প্রতি এক ধরনের উপহার বলতে পারেন আবার শিল্পী হিসেবে দেশের প্রতি দায়বদ্ধতাও বলা যেতে পারে। আশাকরি এই গানটি ভালো লাগবে দেশপ্রেমিক শ্রোতাদের।’শফিক তুহিন কৃতজ্ঞতা প্রকাশ করেন তার সহশিল্পী সামিনা চৌধুরী ও গীতিকবি সালমান জাইমের প্রতি।

আজ, ২৬ মার্চ ‘জন্ম নেবো বারেবার’-এর স্টুডিও-ভিডিও প্রকাশ পেয়েছে শফিক তুহিনের নিজস্ব ইউটিউব চ্যানেলসহ আন্তর্জাতিক সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।