ভারতীয় হওয়ার মধ্যে বিশেষ কিছু আছে: শাহরুখ খান

বিনোদন ডেস্ক 
১৫ আগস্ট ২০২৬, ২১:৪২আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ২১:৪৪

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে দেশটির স্বাধীনতা, ঐক্য ও চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশপ্রেমের বার্তা দিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান।

ঐতিহ্যবাহী সাদা পোশাকে নিজের একটি ছবি শেয়ার করে পোস্টে অভিনেতা জানান, ভারতীয় হওয়ার মধ্যে বিশেষ কিছু আছে।

শাহরুখ লেখেন, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় হওয়ার মধ্যে বিশেষ কিছু আছে। এর রং, বৈচিত্র্য, সুন্দর ভিন্নতাগুলো, চেতনা এবং সবকিছুর ঊর্ধ্বে নিজেদের চেয়েও অনেক বড় কিছুর অংশ হওয়ার অনুভূতি—আমাদের দেশ।

কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধের কথা মনে করিয়ে দিয়ে শাহরুখ বলেন, ‘আমরা যা পেয়েছি, তার মূল্য যেন সবসময় উপলব্ধি করি এবং দেশকে গর্বিত করতে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করি। ভারতীয় হতে পেরে গর্বিত এবং ভারতীয় হতে ভালোবাসি। জয় হিন্দ!’

এদিন শুধু শাহরুখই নন, আরও অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

শাহরুখ খান

এই তালিকায় আছেন অমিতাভ বচ্চন, সুনীল শেট্টি, অজয় দেবগন, অক্ষয় কুমার, রাম চরণ, করিনা কাপুর খান, আর মাধবন, অনুপম খের, যশ, প্রিয়াঙ্কা চোপড়াসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করে।

/এনআই/
সম্পর্কিত
ভারতের মাটিতে শাহরুখ খানকে পেছনে ফেললো স্পাইডারম্যান
ভারতের মাটিতে শাহরুখ খানকে পেছনে ফেললো স্পাইডারম্যান
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটলেন পাকিস্তানের মন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটলেন পাকিস্তানের মন্ত্রী
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানিজিয়ার সম্মানে ঢাকায় কনসার্ট, ছবি-অটোগ্রাফের সুযোগ ১০০ দর্শকের
ক্যানিজিয়ার সম্মানে ঢাকায় কনসার্ট, ছবি-অটোগ্রাফের সুযোগ ১০০ দর্শকের
আট বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা
আট বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা
বিচ্ছেদের পর ‘অনিশ্চিত ভবিষ্যৎ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নিকোল কিডম্যান
বিচ্ছেদের পর ‘অনিশ্চিত ভবিষ্যৎ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নিকোল কিডম্যান
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
বিছানায় কাত হয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন, ঘাড়ে টাইটানিয়াম স্ক্রু বসাতে হলো অভিনেত্রীর
বিছানায় কাত হয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন, ঘাড়ে টাইটানিয়াম স্ক্রু বসাতে হলো অভিনেত্রীর