ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড-২০১৬ আসরে সেরার মুকুট উঠলো প্রিয়দর্শিনী চ্যাটার্জির মাথায়। সেই সুবাদে এ বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।
শনিবার বলিউড তারকা মুখরিত অনুষ্ঠানে এ বিজয়ীর নাম ঘোষণা করেন শাহরুখ খান। এ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন সুশ্রুতি কৃষ্ণা আর দ্বিতীয় রানারআপ হয়েছেন পানকুড়ি গিড়ওয়ানি। এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর, ইয়ামি গৌতম, অ্যামি জ্যাকসন, গত বছরের মিস ওয়ার্ল্ড মিরেইয়া লালাগুনা, টেনিস তারকা সানিয়া মির্জা, পরিচালক একতা কাপুর, কবির খান, ডিজাইনার মনীষ মালহোত্রা ও শেন পিকক।
অনুষ্ঠানজুড়ে বলিউড তারকাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষকরে বরুণ ধাওয়ান, শহিদ কাপুর, টাইগার শ্রফ, জ্যাকুলিন ফার্নান্দেজের পরিবেশনা ছিল চোখ ধাঁধানো। চূড়ান্ত গাউন রাউন্ডে সুনিধি চৌহানের গান পরিবেশনের সঙ্গে প্রতিযোগীরা ক্যাটওয়াক করেছেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচালক করণ জোহর ও অভিনেতা মনীষ পল।
/এমএম/