রাজপথে সাইকেল চালানোর বিভিন্ন মুহূর্ত।স্তব্ধবাক রোদে গলা শুকিয়ে প্রায় কাঠ। অথচ দিব্যি এখনও সাইকেল চালান নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। ভরদুপুরেই দেখা গেল ধানমণ্ডির ৩২ নম্বর রাস্তা অতিক্রম করতে। মাথায় নীল হেলমেট আর কাঁধে একই রং মিলিয়ে কিটব্যাগ।
চৈত্রের এ খরতাপেও নগর বুকে বাদ যায় না তার সাইকেল যাত্রা।
জানা গেলো, শনিবার সকালে চ্যানেল আইতে একটি নাচের অনুশীলনে গিয়েছিলেন এ শিল্পী। দুপুরের সে কাজ শেষ করেই ফিরছিলেন তিনি।
এই সংগীশিল্পী আরও জানান, মুনমুন আহমেদ নিজের কাজের পাশাপাশি একটি সাইক্লিং গ্রুপের সঙ্গেও বিভিন্ন র্যালি ও প্রতিযোগিতাতে নিয়মিত অংশ নেন।