জন ও বিপাশা দীর্ঘদিন ধরে প্রেম করেছেন। তাদের সম্পর্কে ভাঙন হয়েছিল বেশ তিক্ততার মধ্যদিয়ে। বিচ্ছেদের পর থেকেই এখনও একে অপরের সঙ্গে কথা বলেননি। বিপাশার সঙ্গে বিচ্ছেদের পরও দ্রুত প্রিয়া রুঞ্চালকে বিয়ে করেন জন। আর দীর্ঘদিন পর বিপাশা ‘অ্যালোন’ সিনেমার সহ-অভিনেতা করণ সিং গ্রোভারের প্রেমে পড়েন। আগামী ৩০ এপ্রিল বিপাশা-করনের বিয়ে হওয়ার কথা।
বিপাশাও কম যান না। বিয়ের দাওয়াতের তালিকায় আব্রাহামের নামও রাখেননি তিনি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, একে অপরের প্রতি তাদের আর কোনও ভালোবাসা অবশিষ্ট নেই।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/এমএম/