মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা

অবশেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। হবু স্বামী সিদ্ধার্থ দত্তের সঙ্গে এই দিন আইনি বিয়ে সেরেছেন তিনি।

এরমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একাধিক ছবি প্রকাশ করেন মিমি। ছবি প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভাসতে থাকেন অভিনেত্রী।

এদিকে মিমির বর সিদ্ধার্থ ইন্ডাস্ট্রির কেউ না হলেও তার জা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। সিদ্ধার্থর বৌদি ত্রমিলা ভট্টাচার্য হলেন মিমি চক্রবর্তীর জা।

দুজনের মধ্যে দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবার তা পরিণত হলো আত্মীয়তার সম্পর্কে। যদিও এই বিষয় নিয়ে একবারের জন্যও কাউকে কিছু কথা বলতে শোনা যায়নি।

প্রসঙ্গত, কলকাতায় আইনি বিয়ে হলেও মিমি ও সিদ্ধার্থের বিয়ের মূল আসর বসবে পাহাড়ে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের নানা আয়োজন।