বলিউডের এ প্রভাবশালী তারকা ভারতের খ্যাতনামা সব পুরস্কারই পেয়েছেন, একটি ছাড়া। আর এটি যে পরম কাঙ্ক্ষিত জাতীয় পুরস্কার। সেটি এখনও পুরতে পারেননি নিজের থলেতে।
তাই তার সাফ জবাব, 'ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরই অবসর নেওয়ার কথা ভাবব, তার আগে নয়।’ কথা প্রসঙ্গে এভাবেই বলেছেন বলিউড বাদশা।
আরও একটি ইঙ্গিত থাকতে পারে। কারণ তার আগামী ছবি 'ফ্যান'-এ একজন ২৪ বছরের 'দিল্লি বয়'-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। হতে পারে এটিই তার তুরুপের তাস। এটি দিয়ে যদি পুরস্কারটি বাগে আনা যায়!
সূত্র: এনডিটিভি
/এম/এমএম/