ভারতীয় সুদর্শন পুরুষ কণ্ঠশিল্পীদের মধ্যে দর্শন রাওয়াল অন্যতম। সেই কিনা কোটি তরুণীর মন ভেঙে সারা জীবনের জন্য একজনকে দিলেন মন। রীতিমতো ধুমধাম করে দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়াকে বিয়ে করেছেন ভারতীয় গায়ক দর্শন রাওয়াল।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন সংগীতশিল্পী নিজেই।
বলা প্রয়োজন, ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর পরিচিতি লাভ করেন দর্শন রাওয়াল।
বলিউড ছাড়াও গুজরাটি ও তেলেগু সিনেমায়ও দর্শন রাওয়াল নিয়মিত কণ্ঠ দিয়ে থাকেন। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সমান দক্ষতা তার।