বলিউড অভিনেতা নীল নিতিন মুকেশের সিনেমার সংখ্যা হাতে গোনা। পাননি তেমন কোনও সাফল্য। নিউইয়র্ক বিমানবন্দরে ঘটে যাওয়া একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ করেছেন নীল।
তাকে ইমিগ্রেশন অফিসার আটক করেছিলেন। ভারতীয় পাসপোর্ট ঘিরেই তৈরি হয় বিতর্ক। অভিনেতা যে ভারতীয় সেটাই বিশ্বাস করতে পারেননি মার্কিন অফিসাররা।
ঘটনার বর্ণনা করে নীল বলেন, “আমি যখন ‘নিউইয়র্ক’ সিনেমাটি করছিলাম সেই সময়ই আমাকে নিউইয়র্ক বিমানবন্দরে আটক করা হয়েছিলো। তারা বিশ্বাস করতে অস্বীকার করেছিলো যে আমি ভারতীয়। আমার কাছে ভারতীয় পাসপোর্ট ছিল, তবুও। এমনকি তারা আমাকে কোনও উত্তর দিতে বা নিজের স্বপক্ষে কিছু বলতেও দেয়নি।”
‘নিউইয়র্ক’ সিনেমাটি মুক্তি পায় ২০০৯ সালে। এই সিনেমায় নীলের সঙ্গে আরও অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ ও জন আব্রাহাম।
সূত্র হিন্দুস্তান টাইমস