সঞ্জয় দত্ত, বলিউডের এক সময়ের হার্টথ্রব নায়ক। ব্যক্তিজীবনে তিনি প্রয়াত অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ সুনীল দত্ত ও নার্গিসের সন্তান। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমা দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন সঞ্জুবাবা। প্রথম সিনেমাই ছিল হিট। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয়। একসময় তাকে ‘চকলেট বয়’-এর তকমা দেওয় হতো। কোটি তরুণীর হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।
সম্প্রতি উঠে এসেছে সঞ্জয় দত্তের এমনই এক নারী অনুরাগীর কথা। তিনি প্রিয় নায়কের জন্য ঠিক কী করেছিলেন, জানলে আপনিও অবাক হবেন।
জানা গেছে, সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী ছিলেন নিশা পাতিল। ২০১৮ সালের কথা। সে বছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন, তার নারী ভক্ত নিশা মৃত্যুর আগে অভিনেতার নামে কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন!
নিশা পাতিলের মোট সম্পত্তি ছিল ৭২ কোটি টাকার। এমনকি তিনি ব্যাংকগুলোকে চিঠি লিখে জানিয়েছিলেন, যাতে তার সব কিছু সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হয়!
তবে অভিনেতা যেহেতু নিশাকে চিনতেন না, তাই কোনোভাবেই তিনি সেই সম্পত্তি দাবি করেননি।
সঞ্জয় জানিয়েছেন, তিনি এমন ঘটনায় অভিভূত হয়ে পড়েন।
উল্লেখ্য, বলি অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম সঞ্জয় দত্ত। অভিনয়ের পাশাপাশি একাধিক সিনেমায় প্রযোজক হিসাবেও কাজ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি-প্রতি তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। এছাড়াও তার রয়েছে তার একাধিক ব্যবসা।
সূত্র হিন্দুস্তান টাইমস