লস অ্যাঞ্জেলেসে গোপনে বিয়ে করলেন নার্গিস ফাখরি। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক টনি বেগ। খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
জানা গেছে, শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। বর্তমানে বিবাহের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।
একটি ছবিতে দেখা যায়, বিয়ের কেক যেখানে লেখা ‘শুভ বিবাহ’। দম্পতির আদ্যক্ষর দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে কেকটি। অন্য একটি ছবিতে তাদের আদ্যক্ষর ‘এনএফ’ এবং ‘টিবি’ লেখা একটি প্ল্যাকার্ড রয়েছে।
বিয়ের পর, এই দম্পতি এখন সুইজারল্যান্ডে তাদের মধুচন্দ্রিমা উপভোগ করছেন।
এর আগে নার্গিস একটি সম্পর্কের কথা স্বীকার করেছিলেন, যদিও তিনি টনির নাম উল্লেখ করেননি। তিনি বলেছিলেন, ‘আমি আমার সম্পর্ক নিয়ে বিস্তারিত বলতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ আছে এবং আমি খুব খুশি।’