৭৮তম কান চলচ্চিত্র উৎসব খুব একটা সুখকর হয়নি উর্বশী রাউতেলার জন্য। কারণ, তিনি যাই করেছেন, যে পোশাকই পরেছেন, তার জন্য সমালোচিত হয়েছেন। একদিন তো কানের লালগালিচায় ছেঁড়া পোশাক পরেও উপস্থিত হন তিনি! এসব নিয়ে কম কথা শুনতে হয়নি তাকে।
তবে উর্বশী এবার দিলেন চমকে যাওয়ার মতো খবর। তাকে নাকি ‘টাইটানিক’ অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও বলেছেন, ‘কানের রানী’। অন্তত উর্বশী এমনটাই দাবি করছেন।
বৃহস্পতিবার (২৯ মে) ইনস্টাগ্রামে হলিউড সুপারস্টারের সাথে দু’টি সেলফি শেয়ার করেছেন এই বলি তারকা। ছবিতে উর্বশীকে হাসতে দেখা যাচ্ছে। অন্যদিকে লিওনার্দো থাম্বস আপ দেখাচ্ছেন।
ছবির ক্যাপশনে উর্বশী লিখেছেন, ‘যখন লিওনার্দো ডিক্যাপ্রিও তোমাকে কানের রানী বলে ডাকে! ধন্যবাদ, লিও... এটি একটি টাইটানিক প্রশংসা!’
সুত্র: এনডিটিভি