ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুলাই ২০২৬, ২৩:২২আপডেট : ২১ জুলাই ২০২৬, ২৩:২২

কিংবদন্তি হলিউড ক্যারিয়ারের পাশাপাশি ডলারে কোটি কোটি টাকার এক বিশাল ও চিত্তাকর্ষক রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে শুরু করে বেলিজের প্রাইভেট আইল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই সাম্রাজ্যে রয়েছে প্রাসাদসম বাড়ি ও বিলাসবহুল ফ্ল্যাট।

হলিউড হিলস কম্পাউন্ড (লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া)

ডিক্যাপ্রিওর সবচেয়ে বড় সম্পত্তিটি হলো লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলসের বার্ড স্ট্রিটস এলাকায় অবস্থিত। নব্বইয়ের দশকে গায়িকা ম্যাডোনার মালিকানায় থাকা একটি বাড়িসহ পার্শ্ববর্তী দুটি বাড়ি প্রায় ৪০ লাখ ডলারে কেনেন তিনি। পরে ২০০৬ সালে ৪৩.৫ লাখ ডলারে ৩.৪৪ একর জমি, ২০১৮ সালে ৪৮.৫ লাখ ডলারে পাশের আরেকটি বাড়ি এবং ২০২২ সালে ১০.৫ লাখ ডলারে আরও একটি জমি কিনে এটি সম্প্রসারণ করেন। বর্তমানে প্রায় ৫ একর জায়গা জুড়ে এই কম্পাউন্ড বিস্তৃত।

ব্ল্যাকাডোর কাই (বেলিজ)

২০০৫ সালে বেলিজের উপকূলে ১০৪ একরের একটি নিজস্ব দ্বীপ কেনেন এই তারকা। বিলাসবহুল আবাসনের পাশাপাশি ভাঙন, বন উজাড় ও অতিরিক্ত মাছ শিকারের বিরুদ্ধে পরিবেশবান্ধব পুনর্বাসনের লক্ষ্য নিয়ে প্রকল্পটি শুরু হয়।

রিভারহাউস অ্যাপার্টমেন্টস (নিউ ইয়র্ক)

ম্যানহাটনের ব্যাটারি পার্ক সিটির রিভারহাউস-এ ২০০৮ সালে ৩৬.৭ লাখ ডলারে প্রথম ফ্ল্যাট কেনেন তিনি। পরে ২০১৪ সালে পাশের আরেকটি ফ্ল্যাট ৮০ লাখ ডলারে কিনে তা যুক্ত করেন, যা প্রায় ৫ হাজার বর্গফুটের এক বিশাল বাসস্থান তৈরি করেছে।

পাম স্প্রিংস এস্টেট (ক্যালিফোর্নিয়া)

২০১৪ সালে প্রায় ৫২ লাখ ডলারে পাম স্প্রিংসের বিখ্যাত আর্কিটেক্ট ডোনাল্ড ওয়েক্সলারের ডিজাইন করা ৭ হাজার বর্গফুটের একটি মিড-সেঞ্চুরি মডার্ন এস্টেট কেনেন তিনি। সুইমিং পুল, টেনিস কোর্ট ও জিম সংবলিত ১.৩ একরের এই বাড়িটি ছুটির দিনে ভাড়াতেও দেওয়া হয়।

লস ফেলিজ স্প্যানিশ কলোনিয়াল হোম (লস অ্যাঞ্জেলেস)

২০২১ সালে অভিনেতা জেসি টাইলার ফার্গুসনের কাছ থেকে ৭১ লাখ ডলারে ১৯২৮ সালে নির্মিত এই স্প্যানিশ কলোনিয়াল ঘরটি কেনেন ডিক্যাপ্রিও। লাল মাটির সিঁড়ি, খিলানযুক্ত দরজা ও সুইমিং পুল সংবলিত ঘরটির পাশাপাশি লস ফেলিজেরই অন্য একটি বাড়ি ২০২২ সালে গায়ক মিগুয়েলের কাছে ৪৯ লাখ ডলারে বিক্রি করেছিলেন তিনি।

মালিবু বিচফ্রন্ট ও বেভারলি হিলস রেসিডেন্স (ক্যালিফোর্নিয়া)

২০২১ সালের জুলাইয়ে ১৩৭.৫ লাখ ডলারে মালিবুর বিচফ্রন্টে ৩ হাজার ৩০০ বর্গফুটের একটি চার বেডরুমের বাড়ি কেনেন, যা ২০২৬ সালের এপ্রিলে বাজার থেকে তুলে নেওয়া হয়। একই বছরের ডিসেম্বরে ৯৯ লাখ ডলারে বেভারলি হিলসে ১৯৩৬ সালে তৈরি ৫ হাজার বর্গফুটের আরেকটি বাড়ি কেনেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এএ/
সম্পর্কিত
ডিক্যাপ্রিওসহ গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পেলেন যারা
ডিক্যাপ্রিওসহ গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পেলেন যারা
লিওর চোখে ‘কানের রানী’, তবু কটাক্ষের শিকার উর্বশী
লিওর চোখে ‘কানের রানী’, তবু কটাক্ষের শিকার উর্বশী
‘স্কুইড গেম ৩’ সিরিজে থাকছেন কি লিও?  
‘স্কুইড গেম ৩’ সিরিজে থাকছেন কি লিও?  
লিওনার্দোর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরালেন শাহরুখ!
লিওনার্দোর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরালেন শাহরুখ!
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি