অমৃতা সিং এর সঙ্গে ২০০৪ সালে ডিভোর্স হয় সাইফ আলী খানের। এরপর তিনি একাই ছিলেন। ২০১২ সালে ভালোবেসে বিয়ে করেন কারিনা কাপুরকে। দুই সন্তান নিয়ে এই দম্পতির সুখের সংসার।
অনেকে মনে করেন, সাইফ-কারিনা দম্পতি বলিউডের অন্যতম পাওয়াফুল দম্পতি। তাদের ভালোবাসার বন্ধন, একে-অন্যের প্রতি ভালোবাসা দেখেই এই ধারণা। শুধু তাই নয়, সাইফ-কন্যা সারা আলি খান পর্যন্ত মনে করেন, বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল দম্পতি হচ্ছে সাইফ-কারিনা।
সারা এটাও বলেন যে, তিনি সাইফকে তো ভালোবাসেনই, সেইসঙ্গে কারিনাকেও তার খুব পছন্দ।
বলা প্রয়োজন, সাইফ আলি খান ১৯৯১-২০০৪ সাল পর্যন্ত অমৃতা সিং-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ১৩ বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। তাদের দু’টি সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান।
উল্লেখ্য, ‘মেট্রো ইন ডিনো’ সিনেমাটি একটি আধুনিক যুগের দম্পতিদের গল্প। সারা আলি খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, কঙ্কণা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, নীনা গুপ্তা, অনুপম খের, আলী ফজল, ফাতিমা সানা শেখ প্রমুখ।
সূত্র: এনডিটিভি