রণবীর কাপুরের বিপরীতে, সন্দীপ রেড্ডি বঙ্গের ‘অ্যানিমেল’ সিনেমার দারুণ সাফল্যের পর থেকে তৃপ্তি দিমরি একের পর এক সাফল্যের দেখা পাচ্ছেন। সম্প্রতি, প্রভাসের বিপরীতে বঙ্গের ‘স্পিরিট’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের পরিবর্তে তাকে কাস্ট করা হয়েছে। এ নিয়ে বেশ আলোচনায় আছেন তৃপ্তি।
এদিকে, সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ‘ধড়ক ২’ সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে এই সিনেমার প্রচারে ব্যস্ত তিনি। প্রচারণার সময় এক সাক্ষাৎকারে তিনি তার ‘ব্যাড নিউজ’র সহ-অভিনেতা ভিকি কৌশল সম্পর্কে কথা বলেন।
তিনি আরও বলেন, ‘তিনি (ভিকি)একটি কথাও না বলে ২৪ ঘন্টা কাজ করতে পারেন। তিনি খুব ভালো। একদিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কোনও অভিযোগ ছাড়াই কীভাবে কাজ করে যাও?’
বলা প্রয়োজন, ‘ব্যাড নিউজ’ সিনেমায় তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নেহা ধুপিয়া।