ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  

বিনোদন ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৭:৩৪আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৫:৩৮

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে বলা হয় বলিউডের অন্যতম রোমান্টিক জুটি। যখনই তারা একে অপরকে নিয়ে বা তাদের সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেন, তখন আরও ভালোভাবে বোঝা যায় তাদের মধ্যকার সুদৃঢ় বন্ধন। তারা একে অপরের জীবনের প্রতিটি বিষয়কে শ্রদ্ধার সঙ্গে দেখেন।

সম্প্রতি ক্যাটরিনা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ভিকি একজন চমৎকার স্বামী। ক্যাটরিনার সব বিষয়ে খেয়াল রাখেন তিনি। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, “যখনই কারও সঙ্গে আমার মিটিং থাকে, বাড়িতে বেশ বড় পরিসরে আলোচনা হয়, সময় ঠিক করার আগে ভিকি আমাকে জিজ্ঞাসা করে, ওই দিন আমার ঠিক কী পরিকল্পনা। যদি আমি বলি ‘আমার মিটিং আছে’, সে বলে, ‘ঠিক আছে, তাহলে তুমি আমাকে সারা দিন ঘর থেকে বের করে দিতে চাও!’।” ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ক্যাটরিনা স্বীকার করেন, ‘আমি সবচেয়ে বড় যে শিক্ষাটি পেয়েছি তা হলো আমার স্বামীর কথা মনোযোগ দিয়ে শোনা। বিশেষ করে আমাদের বিয়ের প্রথম কয়েক মাস শুধু আমিই কথা বলতাম আর ভিকি শুনতো। কিন্তু তুমি যতই আবেগপ্রবণ হও না কেন, টেবিলে উপস্থিত সবার কথা শোনার জন্য তোমাকে জায়গা দিতে হবে। তবে, সে (ভিকি) আমাকে কথা বলার জন্য স্পেস দিয়েছে।’

ক্যাটরিনার ভাষায়, ‘ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা।’ ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বলা প্রয়োজন, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালে রাজস্থানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
ক্যাটরিনার কামব্যাক, নাকি গুঞ্জন
ক্যাটরিনার কামব্যাক, নাকি গুঞ্জন
ভিকির কাছে যা শিখতে চান তৃপ্তি 
ভিকির কাছে যা শিখতে চান তৃপ্তি 
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
বিনোদন বিভাগের সর্বশেষ
পুরোনো চরিত্রে নতুনভাবে ফিরছেন ব্র্যাড পিট
পুরোনো চরিত্রে নতুনভাবে ফিরছেন ব্র্যাড পিট
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
সৎমায়ের গল্পে তৌসিফ
সৎমায়ের গল্পে তৌসিফ