সঞ্জয়ের সবসময়ের চাওয়া: অর্থ, নারী ও স্বাধীনতা!

একসময় সঞ্জয় দত্তকে ‘প্লে বয়’-এর তকমা দেওয়া হত। কথিত আছে, তার নাকি ছিল কয়েকশো প্রেমিকা! এমনকি, তার বায়োপিক ‘সাঞ্জু’তেই দাবি করা হয়, তার প্রেমিকার সংখ্যা ছিল ৩৫০! 

তবে এটা শুধু মনগড়া কথা নাকি আসলেই সত্যি? সঞ্জয় দত্তকে এ বিষয়ে এর আগে ‘কফি উইথ করণ’-এ প্রশ্ন করা হয়। সেসময় তিনি এ বিষয়ে খোলাখুলিভাবে কথা বলেছিলেন।সঞ্জয় দত্ত২০১৮ সালে ‘মুন্না ভাই’ খ্যাত এই অভিনেতার বায়োপিক নির্মাণ করেন তার বন্ধু রাজকুমার হিরানি। সেসময় দর্শক খুবই পছন্দ করেছিলেন সিনেমাটি। এমনকি সঞ্জয়ের চরিত্রে অভিনয় করা রণবীর কাপুর পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতার তকমা। কিন্তু একশ্রেণীর দর্শক অভিযোগ করেছিলেন যে, সিনেমায় সঞ্জয়ের বিতর্কিত অতীতকে সেভাবে তুলে আনা হয়নি। বরং তার ‘কালো’ অতীতকে ‘সাদা’ করে দেখানো হয়েছে।

১৯৯৩ সালের মুম্বাইতে বোমা হামলার জন্য কারাগারে থাকাকালীন তার কাছে অবৈধ অস্ত্র রাখার জন্য দোষী সাব্যস্ত হওয়া, অতিরিক্ত মদ্যপান কিংবা অতিরিক্ত নারীদের সংস্পর্শ, এসব ব্যাপার সিনেমায় সেভাবে উঠে আসেনি। বলা যায়, বেশিরভাগ ক্ষেত্রে তাকে নিরপরাধ হিসেবেই দেখানো হয়েছে, যা নিয়ে সেসময় অনেকের অভিযোগ ছিল।রাজকুমার হিরানি ও রণবীর কাপুর‘সাঞ্জু’ সিনেমায় লেখিকা উইনি ডিয়াজ অর্থাৎ আনুষ্কা শর্মা যখন সঞ্জয়ের চরিত্রে অভিনয় করা রণবীর কাপুরকে তার স্ত্রী মান্যতা দত্ত (দিয়া মির্জা) সম্পর্কে জিজ্ঞাসা করেন, ‘স্ত্রী ছাড়া আপনি আর কতজন মহিলার সঙ্গে যৌন সম্পর্কে ছিলেন? উত্তরে, সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করা রণবীর কাপুর বলেন, ‘পতিতারাও এর মধ্যে অন্তর্ভুক্ত নাকি? না, বরং তাদের আলাদা রাখা যাক। আমার মনে হয়, ৩০৮ জন পর্যন্ত। কিংবা ধরা যাক, ৩৫০ জন!’

কিন্তু আসলেই কি সঞ্জয় বাস্তব জীবনে ৩৫০ জন মহিলার সঙ্গে যৌন সম্পর্কে ছিলেন? ২০০৭ সালে নির্মাতা করণ জোহরের জনপ্রিয় সেলিব্রেটি শো ‘কফি উইথ করণ’-এ এসে সম্পর্কের কথা রাকঢাক না রেখেই বলেছিলেন এই অভিনেতা। অভিনেতা তার ছোট বোন এবং কংগ্রেস নেত্রী প্রিয়া দত্তের সাথে শোতে উপস্থিত ছিলেন।

কতজন নারীর সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক হয়েছে, তার একটি পরিসংখ্যান দিতে বলেন করণ। নির্মাতা তাকে বলেন, ‘পঞ্চাশ, একশ, দেড়শ, দুইশ…নাকি তারও বেশি?’ সঞ্জয় উত্তর দিয়েছিলেন, ‘আরও।’স্ত্রী মান্যতা দত্তের সঙ্গে সঞ্জয় দত্তবোন প্রিয়া তার দিকে তাকিয়ে, অবাক হয়ে হেসে বলেছিলেন, ‘কী মিথ্যা কথা!’ তখন সঞ্জয় আর করণ একসাথে হেসে দিয়েছিলেন।

করণ তাকে আরও জিজ্ঞাসা করেন, একজন দৈত্যের কাছে সঞ্জয় কোন তিনটি ইচ্ছা পূরণ করতে বলবেন। অভিনেতা একটু সময় নিয়ে, ভেবে উত্তর দেন, ‘অর্থ, স্বাধীনতা, নারী।’   

উল্লেখ্য, ‘কফি উইথ করণ’-এর এই পর্বের শুটিং হওয়ার এক বছর পর মান্যতা দত্তের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঞ্জয়। এটি ছিল তার তৃতীয় বিয়ে। এখনও একসঙ্গে আছেন তারা। এই দম্পতি ১৪ বছরের যমজ সন্তান শাহরান এবং ইকরার বাবা-মা।

সূত্র: এনডিটিভি