বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে মোহিত সুরি নির্মিত সিনেমা ‘সাইয়ারা’। যখন বড় বড় তারকাদের সিনেমা মুখ থুবড়ে পড়ছে, ঠিক সেই সময়ে দুই নবাগত অভিনেতার এই রোম্যান্টিক সিনেমা দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে এনেছে। আহান পান্ডে ও অনীত পাড্ডার নতুন জুটি নিয়ে তুলকালাম অবস্থা।
যে গতিতে ছুটছে তাতে এর শেষ কোথায় এখনই বলা মুশকিল। তবে অনেকেই মনে করছেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, ১৪ জুলাই মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘ওয়ার ২’ এবং ‘কুলি’ থামিয়ে দিতে পারে ‘সাইয়ারা’র গতি।
মুক্তির ২৬ দিন পর ‘সাইয়ারা’র কালেকশন এখন পর্যন্ত ৩২১.৩৫ কোটি রুপিতে দাঁড়িয়েছে। এটি এরইমধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি অতিক্রম করেছে। তবে ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ‘কুলি’ এবং ‘ওয়ার ২’ সিনেমা হলে মুক্তি পাওয়ার সাথে সাথে ‘সাইয়ারা’র দর্শক চাহিদা কমে যাবে।
এ বিষয়ে ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলেন, “মহাবীর নরসিংহ’ এরইমধ্যে ‘সাইয়ারা’র বক্স অফিসে প্রভাব ফেলেছে। আমার মনে হয়, এই সিনেমাটি হলে আরও বেশ কিছুদিন চলবে। কিন্তু ‘কুলি’ এবং ‘ওয়ার ২’ সিনেমা বক্স অফিসে আধিপত্য বিস্তার করবে।”
বলা প্রয়োজন, ১৮ জুলাই মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’। এই সিনেমা মুক্তির এক সপ্তাহ পর, অশ্বিন কুমার পরিচালিত অ্যানিমেটেড পৌরাণিক অ্যাকশন ছবি ‘মহাবতার নরসিঙ্ঘ’ বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। প্রথম সপ্তাহে, ছবিটি ৪৪.৭৫ কোটি রুপি আয় করে। দ্বিতীয় সপ্তাহে, সংগ্রহ ৭৩.৪ কোটি রুপিতে পৌঁছেছে।
অন্যদিকে, প্রথম সপ্তাহে ‘সাইয়ারা’ বক্স অফিসে ১৭২ কোটি রুপি আয় করেছিলো। দ্বিতীয় সপ্তাহে ছবিটি ১০৭.৭৫ কোটি রুপি আয় করে। এরপর তৃতীয় সপ্তাহে আয় করে ২৮.২৫ কোটি রুপি। অর্থাৎ, তৃতীয় সপ্তাহে আয়ে নাটকীয় পতন ঘটে।
দুই সপ্তাহ ধরে ‘সাইয়ারা’ বক্স অফিসে অবাধ ব্যবসা করেছে। এমনকি কোনও বড় হিন্দি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি
এখন দেখার বিষয়, ‘কুলি’ এবং ‘ওয়ার ২’-এর আগমনের সাথে সাথে, ‘সাইয়ারা’ কি তার গতি ধরে রাখতে পারে নাকি এর দ্বৈরথ থেমে যায়।
সূত্র: এনডিটিভি