সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এআই ভিডিও ছড়িয়ে পড়েছে বলিউড অভিনেত্রী জানভি কাপুরের। ভিডিওটিতে তার অভিনীত ‘ছুট্টামাল্লে’ গানটির দৃশ্য ব্যবহার করা হয়েছে। এ গানে জানভির সঙ্গে ছিলেন জুনিয়র এনটিআর। ভাইরাল হওয়া এআই ভিডিওতে অভিনেত্রীর চেহারা ও উপস্থিতি ডিজিটালভাবে পরিবর্তন করে আপত্তিকার দৃশ্য তৈরি করা হয়েছে। যা আসল গানটির অংশ ছিল না।
এ ধরনের আপত্তিকর ভিডিও তৈরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জুনিয়র এনটিআর । একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান আইনি ব্যবস্থা নেবেন।
পোস্টে তিনি লেখেন, ‘জঘন্য, অসুস্থ মানসিকতা এবং নির্লজ্জ। যে দেশে নারীদের মা ও দেবী হিসেবে সম্মান করা হয়, যেখানে ‘মাতৃদেবো ভব’ শুধু একটি বাক্য নয়, বরং আমাদের সংস্কৃতির অংশ। সেই দেশে কিছু মানুষ এত নিচে নেমে গেছে যে এআই ব্যবহার করে একজন নারীকে সবচেয়ে অবমাননাকর উপায়ে অসম্মান করছে। এমন নিকৃষ্ট কিছু তৈরি করতে এআই-এর ব্যবহার ভাষায় প্রকাশ করার মতো লজ্জাজনক।’
জুনিয়র আরও বলেন, ‘এই বিকৃত ‘চুট্টামাল্লে’ ভিডিওর পেছনে যারা রয়েছে, তাদের কাউকেই আমি ছাড়বো না। যারা এটি তৈরি করেছে এবং যারা এটি ছড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেবো। দয়া করে এ ধরনের কনটেন্ট দেখবেন না, শেয়ার করবেন না বা এতে কোনও ধরনের এনগেজমেন্ট করবেন না। আজ এটি অন্য কারও সঙ্গে ঘটছে। আগামীকাল এটি আপনার মা, বোন, স্ত্রী কিংবা মেয়ের সঙ্গেও ঘটতে পারে।’
জুনিয়র এনটিআর মতে, ‘এটি একটি গুরুতর বিষয়। আমি সব রাজ্য সরকার এবং ভারত সরকারকে এআই-এর অপব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং কঠোর বিধিনিষেধ প্রণয়নের আহ্বান জানাচ্ছি।’
‘দেভারা’ ছবিটি ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।