বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি

শাহরুখ খান ও কারিনা কাপুর বলিউডের অন্যতম একটি জুটি। তাদের সর্বশেষ  ‘রা ওয়ান’ ছবিতে দেখা গেছে। প্রায় ১৫ বছর পেরিয়ে গেছে সেই ছবি মুক্তির।

দীর্ঘ সময় পর বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি।  ‘কিং’ছবিতে ফের তাদের দেখা যাবে।

এই ছবিটি নিয়ে গত কয়েক মাস ধরে উত্তেজনা তুঙ্গে। ছবির গল্প প্রকাশ্যে না এলেও ছবিতে যারা কাজ করছেন, তাদের ঘিরে একটা আলাদাই উন্মাদনা রয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো কারিনার নাম। তবে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন সেটা কিন্তু এখনও জানা যায়নি।

‘কিং’ ছবিতে শাহরুখ ছাড়া আরও আছেন তার মেয়ে সুহানা খান।  এছাড়াও অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আরশাদ ওয়ার্শি সহ একাধিক বড় মাপের তারকারাও অভিনয় করছেন।

সূত্র মারফত জানা গেছে, সিনেমায় সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি। শাহরুখ দীপিকার সেই রোমান্স আরো একবার দেখবেন দর্শকরা। খুব সম্ভবত নেতিবাচক চরিত্রে হয়তো দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে। আগামী অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকায় এই ছবির একটি আইটেম গানের শুটিং হওয়ার কথা।