‘নিজের ক্ষতি হলেও আলাদা হতাম না’, ইমরানকে নিয়ে বিস্ফোরক সাবেক স্ত্রীর

বলিউড অভিনেতা ইমরান খান এখন খবরের পাতায় প্রায় শিরোনামে আসছেন। ‘কোকরোচ জনতা পার্টি’ (CJP)-র দিল্লির বিক্ষোভে অংশগ্রহন করে আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি। এছাড়া সম্প্রতি তাকে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এবার আরও একটি নতুন খবরে এলেন তিনি। তার প্রথম স্ত্রী অবন্তিকা বিচ্ছেদের নেপথ্য সত্য সামনে আনলেন।

প্রায় ১৮ বছরের দীর্ঘ সম্পর্ক ও ৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান ইমরান খান ও অবন্তিকা মালিক। সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের সঙ্গে এক খোলামেলা আড্ডায় বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন তিনি।

অবন্তিকা স্পষ্ট জানিয়েছেন, আলাদা হওয়ার প্রথম প্রস্তাবটি ইমরান খানের পক্ষ থেকেই এসেছিল।

সোহা আলি খান যখন অবন্তিকাকে জিজ্ঞাসা করেন যে আলাদা হওয়ার সিদ্ধান্তটি কার ছিল, তখন অবন্তিকা সোজাসাপ্টা ইমরানের নাম নেন। অবন্তিকা বলেন, ‘প্রকৃতপক্ষে সিদ্ধান্তটা ওরই ছিল। আমি হয়তো নিজের ক্ষতি করে হলেও কখনও আলাদা হওয়ার কথা ভাবতাম না। এটি সম্পূর্ণ ওর সিদ্ধান্ত ছিল।’

অবন্তিকা আরও জানান, প্রথমে ইমরান কিছুদিন আলাদা থাকার পরামর্শ দিয়েছিলেন। টানা ছয় মাস আলাদা থাকার পর তারা যৌথভাবে ডিভোর্সের (Divorce) সিদ্ধান্ত নেন।

দীর্ঘ ১৮ বছরের সঙ্গী এবং সংসারের ইতি টানাকে এক পরম বেদনার অভিজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করেছেন অবন্তিকা। অবন্তিকা বলেন, ‘এই বিচ্ছেদটা আমার কাছে একটা মৃত্যুর মতো ছিল। নিজের ভবিষ্যৎ জীবনটাকে যেভাবে কল্পনা করেছিলাম, যেভাবে সাজাতে চেয়েছিলাম—সেই সমস্ত স্বপ্নের মৃত্যু। জীবনের সবথেকে ঘনিষ্ঠ একটি সম্পর্কের সমাপ্তি এটি।’

২০১৯ সালে আলাদা হওয়ার পর ইমরান খান বর্তমানে অভিনেত্রী ও শিল্পী লেখা ওয়াশিংটনের (Lekha Washington) সঙ্গে প্রেমে রয়েছেন।

২০১১ সালে বিয়ে করেছিলেন আমির খানের ভাগ্নে ইমরান খান ও অবন্তিকা মালিক।