জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’

বিনোদন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৬, ১৫:৩০ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৪৮

শনিবার (২৪ অক্টোবর) ছিল ঢালিউড নায়িকা পরীমণির জন্মদিন। এদিন সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজন করেন তিনি।

একই সঙ্গে নতুন সিনেমার খবরও দেন অভিনেত্রী। তার নতুন সিনেমা ‘ফারজানা’। এটি পরিচালনা করছেন তারেক রহমান।

এ সময় সিনেমাটির কাজের অগ্রগতি জানিয়ে পরীমনি বলেন, ‘আমরা ছয় মাস আগেই লুক ঠিক করেছি। কাজ করতে যাওয়ার সময় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সিনেমাটির শুটিং চলছে। কিছু কাজ বাকি আছে। বাকি কাজ শেষ করে জানাবো।’

‘ফারজানা’ সিনেমার পোস্টার

অনুষ্ঠানে পরিচালক তারেক রহমান সিনেমাটি নিয়ে তার আশাবাদের কথা শোনালেন। তিনি বললেন, ‘আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। পরীমনির চরিত্রটি স্ট্রাগলিং একজন নারীর। আশা করি জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।’

২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। ক্যারিয়ারের শুরুতেই একসঙ্গে প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। যদিও সেসব সিনেমার অনেকগুলো শেষ পর্যন্ত নির্মিত হয়নি, কিছু নির্মিত হলেও মুক্তি পায়নি।

গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’তে অভিনয়ের মধ্য দিয়ে বেশ প্রশংসা কুড়ান পরীমণি।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
জন্মদিনে কী চাওয়া পরীমণির
জন্মদিনে কী চাওয়া পরীমণির
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
বিনোদন বিভাগের সর্বশেষ
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না ওমর সানী, জানালেন অভিনেতা নিজেই
মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না ওমর সানী, জানালেন অভিনেতা নিজেই
অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হলো শিল্পা রাওয়ের গান, মঞ্চে কী ঘটেছিল
অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হলো শিল্পা রাওয়ের গান, মঞ্চে কী ঘটেছিল
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা