সংখ্যা কমুক কিংবা ব্যবসায় মার খাক। কিন্তু নির্মাণ-গল্প-অভিনয়-ব্যবসা-আলোচনা মিলিয়ে কিছু ছবি তো থাকেই, যা বছর শেষে উল্লেখযোগ্য। হোক সেটা ‘সামথিং ইজ বেটার দেন নাথিং’ ফর্মুলার। গেল ১২ মাসে মুক্তি পাওয়া ৫৮টি ছবির মধ্যে বাংলা ট্রিবিউনের বিশ্লেষণে ‘ধরন’ বিচারে সেরা সাত ছবির তালিকাটি এমন: সেরা সাত ছবি ২০১৫
বাণিজ্যিক:
১. রোমিও ভার্সেস জুলিয়েট
পরিচালনা: অশোক পাতি ও আবদুল আজিজ
অভিনয়: মাহি-অঙ্কুশ
প্রযোজনা: জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।
২. লাভ ম্যারেজ
পরিচালনা: শাহীন সুমন
অভিনয়: শাকিব খান-অপু বিশ্বাস
প্রযোজনা: হার্টবিট প্রোডাকশন
রোমান্টিক:
৩. ছুঁয়ে দিলে মন
পরিচালনা: শীহাব শাহিন
অভিনয়: আরিফিন শুভ-মম
প্রযোজনা: এশিয়াটিক ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং
অ্যাকশন/থ্রিল:
৪. রান আউট
পরিচালনা: তন্ময় তানসেন
অভিনয়: সজল-মৌসুমি নাগ
প্রযোজনা: নিউ জেন এন্টারটেইন
৫. জিরো ডিগ্রী
পরিচালনা: অনিমেষ আইচ
অভিনয়: জয়া আহসান-মাহফুজ আহমেদ
প্রযোজনা: প্লে হাউজ এন্টারটেইনমেন্ট
গল্প:
৬. জালালের গল্প
পরিচালনা: আবু শাহেদ ইমন
অভিনয়: মোশাররফ করিম-মৌসুমি হামিদ
প্রযোজনা: ইমপ্রেস টেলিফিল্ম
মুক্তিযুদ্ধ:
৭. অনিল বাগচীর একদিন
পরিচালনা: মোরশেদুল ইসলাম
অভিনয়: আরেফ সৈয়দ-জ্যোতিকা জ্যোতি
প্রযোজনা: বেঙ্গল ক্রিয়েশন
/জেডএ/এমএম/