কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে প্রায়ই সরব থাকেন তিনি। ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্তও ভাগ করে নেন অভিনেত্রী।

জয়া। ছবি: ফেসবুক থেকে

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত নতুন কয়েকটি স্থিরচিত্রে আবারও মুগ্ধতা ছড়িয়ে যেন প্রমাণ করলেন, বয়স যেন তার কাছে দুধভাত! স্নিগ্ধ গোলাপি পোশাকে, মুখে মিষ্টি হাসি—নতুন ছবিগুলোতে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া।

জয়া। ছবি: ফেসবুক থেকে

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে হাসির পেছনের এক মজার বিষয়ও তুলে ধরেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়া বা নিজের অজান্তেই হাসতে জানেন তিনি।

জয়া। ছবি: ফেসবুক থেকে

জয়ার সঙ্গে একমত হয়ে এক ভক্ত লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’

জয়া। ছবি: ফেসবুক থেকে

জয়াকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’তে। কিছুদিন আগে সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতে। পেয়েছে ভূয়সী প্রশংসা।

জয়া। ছবি: ফেসবুক থেকে