পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন

কয়েকদিন আগেই বধূর সাজে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন পরীমণি। টুকটুকে লাল শাড়ি, মাথায় রাজকীয় মুকুট, গা-ভরা সোনালি গয়না আর হাতে গোলাপি পদ্মফুল ঐতিহ্যবাহী কনের সাজে তার নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে মুগ্ধতা।

পরীর পর এবার গাঢ় লাল শাড়ি ও বধূর সাজে ছবি প্রকাশ করে নজর কেড়েছেন তানজিন তিশা।

তার সাজের প্রশংসা করছেন অনুরাগীরা। ছবিতে তিশাকে দেখা গেছে জমকালো ব্রাইডাল সাজে। গাঢ় লাল শাড়ির পাড় ও আঁচলে রয়েছে সোনালি সুতার কারুকাজ। মাথায় লাল ওড়নায় ঘোমটা, গলায় ভারী সোনালি চোকার, কানে ঝুমকা আর কপালে টিকলি।

ঐতিহ্যবাহী বধূরূপে ধরা দিয়েছেন তিনি। হাতে সোনালি বালা ও লাল চুড়ির সমন্বয় তার সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য। তিশার সাজে নজর কেড়েছে মেকআপ ও চুলের স্টাইলও। পেছনে পরিপাটি খোঁপা, চোখে উইংড আইলাইনার আর ঠোঁটে মানানসই লিপকালার।

লাল শাড়ির সঙ্গে গয়নার সমন্বয়কে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবিতে তার এই সাজ দেখে মুগ্ধ ভক্তরা।

তিশার ছবিতে শাকিব নামের একজনের মন্তব্য

ছবির মন্তব্যের ঘরে শাকিব খান নামের একজন লিখেছেন, ‘তুমি আমার ক্রাশ’। ফারহানা নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি সেরা’। এ ছাড়া অনুরাগীদের অনেকে তিশার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘তিশা বিউটিফুল’। সব মিলিয়ে নতুন ছবিতে তিশার সাজ ও সৌন্দর্য নিয়ে ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে উচ্ছ্বাস।