অবশেষে ৩৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন টলিউড মিমি চক্রবর্তী। যার সঙ্গে জীবনের নতুন যাত্রা শুরু করছেন তিনি অভিনেত্রীর বহুদিনের বন্ধু সিদ্ধার্থ। তিনি পেশায় ভারতীয় নৌ সেনার এক অফিসার।
এর মধ্যে গত ১২ নভেম্বর মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে এসেছিল। এবার জানা গেল অভিনেত্রীর আইনি বিয়ের দিনক্ষণ।
সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর সম্পন্ন হবে মিমি ও সিদ্ধার্থের আইনি বিবাহ। সাত পাকে বাঁধা পড়বেন আগামী ডিসেম্বর মাসে।
এদিকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়। শপিং থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম সবকিছুই চলছে পুরোদমে। কিছুদিন আগেই সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ‘দুষ্টু কোকিল’কে, যা দেখে বোঝাই যাচ্ছে যে হাতে আর বেশি সময় নেই।
প্রসঙ্গত, দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন মিমি।
অন্যদিকে রাজ চক্রবর্তীর সঙ্গে আবারও কাজ শুরু করতে চলেছেন মিমি। প্রায় এক দশক বাদে ‘তুফান’ নামে একটি সিনেমায় একসঙ্গে কাজ করছেন মিমি-রাজ।