বক্স অফিসে দুই রণবীরের লড়াই, কে আছেন এগিয়ে

বিনোদন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১৩:৪১ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৩:৪১

নিতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে তার কোনও প্রভাব পড়েনি। দ্বিতীয় সপ্তাহান্তে দুর্দান্ত ব্যবসার জেরে ছবিটির বিশ্বব্যাপী আয় ১,৩৮০ কোটি রুপি ছাড়িয়ে গিয়েছে।

এর ফলে আদিত্য ধর পরিচালিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এর লাইফটাইম বক্স অফিস কালেকশনকেও পিছনে ফেলে দিয়েছে ছবিটি।

এরই মধ্যে ‘কল্কি ২৮৯৮ এডি, ‘জওয়ান, ‘কেজিএফ: চ্যাপ্টার২-সহ একাধিক ব্লকবাস্টার ছবির আয়ের রেকর্ড ভেঙেছে ‘রামায়ণ’।

মুক্তির ১১তম দিনে, অর্থাৎ দ্বিতীয় রবিবারে ছবিটি ভারতের বক্স অফিসে নেট ৭৫ কোটি রুপি এবং গ্রস ৮৯ দশমিক ৫০ রুপি টাকা আয় করেছে।

স্যাকনিল্কের (Sacnilk) তথ্য অনুযায়ী, এর ফলে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭৬০ দশমিক ৬০ কোটি রুপি নেট এবং ৯০৯ কোটি রুপি গ্রস।

অন্যদিকে, বিদেশের বাজার থেকে এখনও পর্যন্ত ছবিটি আয় করেছে ৪৭৫ দশমিক ৫০ কোটি রুপি। যার মধ্যে শুধুমাত্র রবিবারেই এসেছে ৪০ কোটি রুপি।

সব মিলিয়ে রামায়ণ-এর বিশ্বব্যাপী গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১,৩৮৪.৫০ কোটি টাকা।

এর ফলে ভারতীয় সিনেমার ইতিহাসে ১,০০০ কোটি টাকার বেশি আয় করা ছবির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১-তে।

ভারতের ১,০০০ কোটি টাকার ক্লাবে থাকা ছবিগুলি ‘দঙ্গল’ (২,০০০ কোটি) ‘পুষ্পা ২: দ্য রুল’ (১,৮৭১ কোটি) ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (১,৮১৩ কোটি) ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (১,৭৮৮ কোটি) ‘ধুরন্ধর’ (১,৩০৭ কোটি) ‘আরআরআর’ (১,২৩০ কোটি) ‘কেজিএফ: চ্যাপ্টার২’ (১,২১৫ কোটি) ‘জওয়ান’ (১,১৬০ কোটি) ‘পাঠান’ (১,০৫৫ কোটি) ‘কল্কি ২৮৯৮ এডি’ (১,০৪২ কোটি)

এখন রামায়ণ-এর সামনে রয়েছে দঙ্গল (২,০০০ কোটি), পুষ্পা ২: দ্য রুল (১,৮৭১ কোটি), ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (১,৮১৩ কোটি) এবং বাহুবলী ২: দ্য কনক্লুশন (১,৭৮৮ কোটি)-এর মতো ছবিগুলি।

ইতিমধ্যেই‘ ধুরন্ধর’-এর ১,৩০৭.৩৫ কোটি টাকার লাইফটাইম কালেকশনকে ছেড়ে গেছে ‘রামায়ণ’।

‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে।

/এনআই/
সম্পর্কিত
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
৪ হাজার কোটির ‘রামায়ণ’ কি ফ্লপ হচ্ছে?
৪ হাজার কোটির ‘রামায়ণ’ কি ফ্লপ হচ্ছে?
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
ছয় দিনেই ৮০০ কোটি ছাড়ালো রণবীর কাপুরের ‘রামায়ণ’, বক্স অফিসে নতুন রেকর্ড
ছয় দিনেই ৮০০ কোটি ছাড়ালো রণবীর কাপুরের ‘রামায়ণ’, বক্স অফিসে নতুন রেকর্ড
বিনোদন বিভাগের সর্বশেষ
যৌন হয়রানির শিকার স্বরা, কাজ হারানোর ভয়ে ছিলেন চুপ
যৌন হয়রানির শিকার স্বরা, কাজ হারানোর ভয়ে ছিলেন চুপ
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে নতুন মোড়
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে নতুন মোড়
‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব
পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’