‘বিউটি টক’-এ আইরিন

তাকে সবাই র‌্যাম্প মডেল হিসেবেই জানতেন। তবে তিনি এখন পুরোদস্তুর চিত্রনায়িকা বনে গেছেন। বিশেষ করে সাইফ চন্দনের ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ ছবি দিয়ে ভালোই নজর কেড়েছেন সবার। বরাবরই স্টাইলিশ এ অভিনেত্রী এবার হাজির হচ্ছেন টিভি দর্শকদের সামনে। জানাবেন নিজের লাইফস্টাইল, ফ্যাশন এবং নতুন চলচ্চিত্রের খবরাখবর।
জিটিভির সৌন্দর্য ও রূপচর্চা বিষয়ক সরাসরি অনুষ্ঠান ‘বিউটি টক’-এর এবারের অতিথি আইরিন। সাপ্তাহিক এই অনুষ্ঠানটি মাসের প্রথম দুই সপ্তাহে থাকবেন  সেলিব্রেটি অতিথি, ৩য় পর্বে সরাসরি উপস্থিত থাকবেন একজন পর্বে বিউটি এক্সপার্ট । আর মাসের এ পর্বে ফেইসবুকের মাধ্যমে দর্শক অংশ্রগ্রহন করতে পরবেন অনুষ্ঠানে।
বিউটি এক্সপার্ট ফারনাজ আলোমের সঞ্চালনায় এবং আশিক ইব্রাহীম প্রযোজনায় ‘বিউটি টক’ রবিবার (১০ জানুয়ারি) ৯টা ১৫মিনিটে সরাসরি সম্প্রচার হবে।
/এস/এমএম/